মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

মাগুরার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সংবাদদাতা / ১১৯ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

“তারুণ্যের উৎসব, এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এবং শিক্ষার পাশাপাশি শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই” এ শ্লোগান নিয়ে মাগুরা শ্রীপুরের সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর সাবিনা শারমিন।
সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান খানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রকৌশলী মোঃ হাসান শওকত, মোঃ হুসাইন শওকত, নোহাটা সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন মোল্যা, ইউপি সদস্য মোঃ ওসিয়ার রহমান, মোঃ সোহেল বিশ্বাস, মোছাঃ নাজনীন বেগম, সাবেক ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিন উদ্দিন মোল্যাসহ আরো অনেকে।
অনুষ্ঠান দেখতে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ বিদ্যালয় প্রাঙ্গনে ভীড় জমায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৫/০২/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]