শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুল আলম 

সংবাদদাতা / ২২৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

রাউজান প্রতিনিধি:

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর সর্তা দরগাহ্ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ব্যবসায়ী, সমাজসেবক শহীদুল আলম।

৩০ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড  চট্টগ্রাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হলেন সমাজসেবক শহীদুল আলম।

এছাড়া সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হোসাইন ও অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ইউছুপ নির্বাচিত হন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম এর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।

নবনির্বাচিত সভাপতি শহীদুল আলম বলেন, কাগজ পত্রে আমি সভাপতি নির্বাচিত হলেও মূল সভাপতি আপনারা। আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়ন করতে চাই।  আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]