শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ,সাংবাদিককে মারধর করলো পুলিশ! উক্ত পুলিশ ক্লোজ! *ফিল্ড মার্শালের ইটে-ইটে গড়া শান্তির দেয়াল* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাগুরায় সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন! বিস্তারিত জানালেন পুলিশ সুপার মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শহীদ মিনার পরিচিতিতে  এবার থাকছে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গফরগাঁও, ময়মনসিংহ। (ধারাবাহিক পর্ব- ০৩)

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

হাসানুল বান্না আপন

আলো নিজস্ব প্রতিনিধি গফরগাঁও

শহীদ মিনার পরিচিতিতে আজ ২২ শে ফেব্রুয়ারী ২০২৪ইং (পরিচিতি সংখ্যা নং ০৩)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শহরে খায়রুল্লাহ সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়।

ভাষা সৈনিক আবদুল  জব্বার এর জন্মভূমি গফরগাঁও শহরে খায়রুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও  খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এটি গফরগাঁও পোস্ট অফিস ও গফরগাঁও প্রেস ক্লাব সংলগ্ন। ব্রম্মপুত্র নাদের তীরে ঘেঁষে বিদ্যালয় অবস্থিত।

আলোর ধারাবাহিক প্রতিবেদক শহীদ মিনার পরিচিতিতে আজ থাকছে ২৫ শে ফেব্রুয়ারী ২০২৪ইং (এই পর্ব সংখ্যা- ০৩)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা শহরে খায়রুল্লাহ সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয় স্কুলের  শহীদ মিনার ।

ছোট পরিসরে শহীদ মিনার টি বেশ পুরনো। বিদ্যালয়টি হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়  গফরগাঁও উপজেলার সরকারী কলেজ রোড, গফরগাওঁ প্রেসক্লাব, পোস্ট অফিস সংলগ্ন এবং ব্রম্মপুত্র নাদের তীরে অবস্থিত। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি  প্রায় ৮ দশক সময় ধরে গফরগাঁও, নান্দাইল ও ভালুকা উপজেলার একাংশের নারী শিক্ষার উন্নয়নে যে কয়টি বিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করছে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় তাদের মধ্যে অন্যতম।

১৯৪১সালের  ১ জানুয়ারী প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি  জন্মলগ্ন থেকে  ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়ে জাতীয়ভাবে পুরস্কৃত হয় ১৯৯৫ সালে।
১৯৪৫ সাল থেকে প্রতিষ্ঠানটি খায়রুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় নাম ধারণ করে এবং ১৯৫২ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়।
প্রতিষ্ঠাতাঃ গফরগাঁও বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম খায়রুল্লাহ ব্যাপারীর বিপুল অর্থায়ন এবং ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টির প্রতিষ্ঠা হয় এবং বাবু শিরিস চন্দ্র দাস এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

১ একর ৫৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যার ৫৪ শতাংশ মুক্তাগাছার জমিদার শশীকান্ত মহারাজ দান করেন।

শহীদ মিনার।
শহীদ মিনার প্রতিষ্ঠাকাল সম্পর্কে তেমন কিছু  জানা যায় নি। তথ্য সংগ্রহের সময় উপযুক্ত কাউকে পাওয়া যায় নাই, ভবিষ্যতে জানা গেলে লিপিবদ্ধ কারা হবে।
ছোট আকারের শহীদ মিনার এটি। বিদ্যালয়ের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পরবে শহীদ মিনার টি।

তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহঃ  হাসানুল বান্না আপন, আলো প্রতিনিধি। গফরগাঁও ময়মনসিংহ।
তারিখঃ ১৩ ফেব্রয়ারী ২০২৪ ইং মঙ্গলবার।

উৎসর্গঃ  শহীদ মিনার পরিচিতি প্রোগ্রামে টি আলো প্রত্রিকার মাধ্যমে পরিচলিত হচ্ছে প্রোগ্রামটি   উৎসর্গ করা হয়েছে সাবেক পরিচালক ভাষা আন্দোলন জাদুঘর মরহুম এম আর মাহাবুব এর উদ্দেশ্য।

সহযোগিতাঃ আলো প্রত্রিকা পরিবার।

আপনাদের সহযোগিতার জন্য আহবান জানাচ্ছি।

এই কার্যক্রমে আপনিও অংশগ্রহণ  করতে পরেন ।

আপনার কি কি লাগবে ঃ তথ্য সংগ্রহকারির বা আপনার নাম, ঠিকানা, ছবি।

আপনার প্রিয় বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আপনার শহরের শহীদ মিনার টি হতে পারে আপনার প্রতিবেদন।

নিজ ক্যমেরায় তোলা শহীদ মিনারের ছবি ও সংক্ষিপ্ত  ভিডিও যা অন্য কোন কোথাও ব্যবহার হয়নি। তারিখ, প্রতিষ্ঠানে নাম, শহীদ মিনারের নির্মান কাল যদি পাওয়ায় যায়, সংক্ষিপ্ত ইতিহাস। আর পাঠিয়ে দিন। alhasanmubarak42@gmail.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]