মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ঈদগাঁওয়ে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সংবাদদাতা / ১৫৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন ছাত্র ফোরাম চট্টগ্রাম কতৃক উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার ও মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

৮ জুন (রবিবার) দুপুর ১২ টার দিকে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন।

সংগঠনের সভাপতি মুসা ইব্রাহিম রাজিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা।

আলোচনা করেন সিটি কলেজের অধ্যাপক নুরুল ইসলাম, চট্টগ্রাম অর্থঋন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালেতের বিচারক হেলাল উদ্দীন, কক্সবাজার মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডাঃ একে এম হারুন অর রশিদ, ইসলামী ব্যাংক ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মিজান, ফটিকছড়ি টেকনিক্যাল কলেজের আবু তালেব, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের তানভীর সিফাত, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শাহাব উদ্দীন, ডাঃ সাবরিনা আছিয়া আতিফা, সাংবাদিক ইমাম খাইর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আবু মুসা, চট্টগ্রাম এশিয়ান স্পেশালিস্ট হসপিটালের ডাইরেক্টর রিদওয়ানুল হক রাজন, এড. গিয়াস উদ্দিন,এড ইউসুব নবী,সাবেক সাধারণ সম্পাদক তামিম,কফিল,নুরুচ্চফা,মোর্শেদ, নুরুল হুদা ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী মাশফিয়া রুবাইদা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তামজিদ হাসান জিহাদ প্রমুখ।

পরে মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে সদ্য চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে
দেয়া হয় আয়োজক কমিটির পক্ষ থেকে।

৮/৬/২০২৫ খ্রি.
সেলিম উদ্দীন, ঈদগাঁও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]