শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

আলো ডিজিটাল নিউজ ডেক্সঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি বৈষম্যমূলক পে-স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন।

গত রোববার ৩০ জুন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে পূর্ণদিবস কর্মবিরতি উপলক্ষ্যে আয়োজিত হয় এক অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

আন্দোলন রত নেতার ঘোষণ করেন অনির্দিষ্টকালের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের  বন্ধ থাকবে এবং সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

একই সাথে  রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কর্মবিরতি পালন করে।
এ দিকে  বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর ‘প্রত্যয় স্কিম’ থেকে শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ও প্রতিশ্র“ত সুপারগ্রেডে অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালিত হবে বলে জানান শিক্ষক নেতারা।
রোববার শিক্ষক সমিতির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় যে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণাসহ ৯টি নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শিক্ষকদের পাশাপাশি সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।


শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়।, আমাদের এ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন।
বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্র“ত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সর্বাত্মক কর্মবিরতি পালিত হবে।
বিবৃতিতে শিক্ষক নেতারা ৯টি কর্মসূচি ঘোষণা করেন। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে; অনলাইন, সান্ধ্যকালীন ক্লাস, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাস বন্ধ থাকবে; সকল পরীক্ষা বর্জন করা হবে। মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিভাগীয় চেয়ারম্যান বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ রাখবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় : সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। এদিন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারাও এই কর্মসূচি পালন করবে।


রাজশাহী বিশ্ববিদ্যালয় : সিনেট ভবনের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় : বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে সমাবেশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ। সমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের বলেন, আমরা সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়েছি শিক্ষক ফেডারেশন যে সিদ্ধান্ত নেবে আমরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করব। ফেডারেশনের নির্দেশনা অনুযায়ী ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কার্যক্রম এমনকি বিভাগের একাডেমিক কোনো সভাও অনুষ্ঠিত হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]