মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ১০৮ শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করে। এ নিয়ে মোট তিন দফায় ৪৪৩ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশিত হলো।
১৫ ফেব্রুয়ারী শুক্রবার ২০২৪ ইং তৃতীয় দফায় ১০৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ করে গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এদের মধ্যে আছেন , রাজনীতিক,শিক্ষক সমাজকর্মী,আইনজীবী, প্রকৌশলী, চিকিৎসক, , লেখক, চাকরিজীবী, সাংবাদিক, সংগীত, শিল্পী,নাট্যকার ও সংস্কৃতি কর্মী আছেন।
শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের জন্য গঠিত কমিটির সুপারিশের নির্দেশনায় শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা অনুসারে এদের তালিকা করা হয়।
এই দিকে ৬ জানুয়ারি ২৪ইং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবী যাচাই-বাছাই কমিটির সভায় নতুন করে এই ১০৮ জনের নাম শহীদ বুদ্ধিজীবীর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত করা হয়।
২০২১ সালের ৭ এপ্রিল ১৯১ জন এবং ২০২২ সালের ২৯ মে দ্বিতীয় দ্বিতীয় দফা ১৪৩ জন শহীদ বুদ্ধিজীবীর নাম তালিকা করে।
এর আগে ২০২০ সালের ১৯ নভেম্বর গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়।
কমিটি নির্ধারিত শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা অনুযায়ী, যে সব সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিবিদ, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক সঙ্গীত ও শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যাদের বুদ্ধি বৃত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তানি দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত হবেন।
২০২০ সালের ১৩ ডিসেম্বর কমিটির প্রথম সভায় প্রাথমিক ভাবে ১ হাজার ২২২ জন বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন দেওয়া হয়।
প্রাথমিক ভাবে ১৯৭২ সালে ১ হাজার ৭০ জন শহীদের তালিকা, পরবর্তী সময়ে ডাক বিভাগ ১৫২ জন শহীদের ডাকটিকিট প্রকাশ করে সেই তালিকাও অনুমোদন দেওয়া হয় ওই সভায়।














