শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডেকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৭১ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

তারুণ্যের উৎসব 2020 “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে
বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২.০০ ঘটিকার সময় খেলাটি রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হয়।

উক্ত খেলায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৮ টি বালক ও ৮ টি বালিকা দল অংশগ্রহণ করে।
বালিকা ফুটবল ফাইনালে সিরাজগঞ্জ ১৮ নং সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে পাবনা জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক ফুটবল ফাইনালে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে হারিয়ে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিশেষ অতিথি ডিআইজি রাজশাহী রেঞ্জ মোহাম্মদ শাহজাহান, পরিচালক স্থানীয় সরকার রাজশাহী বিভাগ পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা মোঃ সানাউল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর যুবদলের যুবদলের সদস্য সচিব মো: রবিউল ইসলাম রবি, সদস্য রাজশাহী মহানগর যুবদল ইঞ্জি:আরিফুজ্জামান, সদস্য রাজশাহী মহানগর যুবদল আব্দুল কাদের উৎসব। খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি বিতরণ করা হয়। খেলাটি ১৭ ফেব্রুয়ারী শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারী ২০২৫ শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]