মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি//

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন সোমবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, নৈতিকতা ও সুশাসনের গুরুত্ব তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সাত্তার, সহ-সভাপতি ডাঃ শেখ মনজুর রহমান, সদস্য শফিকুল ইসলাম শফিক, শরীফ স্বাধীন, নাসিমা শিলা, সৈয়দ মাহবুব আলী মিল্টনসহ আরো অনেকে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৫/৬/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]