শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

সংবাদদাতা / ২১৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’ উপলক্ষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ‎উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,মোতাকাব্বীর আহমেদ।
‎
‎নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
‎
‎পরবর্তীতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিকতা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। ‎অনুষ্ঠান দুটিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৯/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]