রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
ঢাকা:
মিরপুর ল’ কলেজের সাবেক অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচারমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তীব্র প্রতিবাদ ও গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, মিরপুর ল’ কলেজ শাখা।
শনিবার (১৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা জানান, আলাউদ্দিন আহমেদ মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে কটাক্ষ করে ফেসবুক মেসেঞ্জারে বিরূপ মন্তব্য করেন। এছাড়া সম্প্রতি নির্বাচন বর্জন ইস্যুতে কলেজের শিক্ষকদের বিনা অনুমতিতে ১৫ এপ্রিল ২০২৩ সালের একটি ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেন বলে অভিযোগ করা হয়।এ ধরনের কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করছে এবং আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে।
সংগঠনটি ও -এর কাছে আলাউদ্দিন আহমেদের সনদ বাতিলের দাবি জানায়। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।