শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মালয়েশিয়াতে জাসাসের সংবর্ধনায় প্রবাসীদের ভালোবাসায় সিক্ত 

সংবাদদাতা / ১৫৭ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে গত ২৭জানুয়ারী সোমবার সেখানকার সময় রাত সাড়ে ৯টায় সে দেশের রাজধানীর কুয়ালালামপুর শহরের বুকিত বিনতাং এলাকার স্বানামধন্য রেস্টুরেন্ট রাধুনি বিলাসের হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস ) মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশী প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের ভালোবাসায় সিক্ত হন তিনি। জাসাস মালয়েশিয়া শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদ আহমেদ মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমতিয়াজ আবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রবাসী সাইফুল ইসলামের কন্ঠে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা শুরু হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মালয়েশিয়া জাসাস নেতা বাঁশখালীর কৃতি সন্তান বাদশা মিয়া, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তারেক, মালয়েশিয়া জাসাসের যুগ্ম আহবায়ক শাওন ইসলাম, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক ছাত্রনেতা পলাশ আহমেদ প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, দেশের কর্মক্ষম ২৫ শতাংশ মানুষের কর্মসংস্থান হয় অভিবাসনের মাধ্যমে। বৈদেশিক কর্মসংস্থান না করা গেলে বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা আরও বহুগুণ  বেড়ে যেত। এদেশের উন্নয়নের মূল নায়ক কৃষক, শ্রমিক, মজুর, সাধারণ মানুষ, বিশেষ করে সারা পৃথিবীতে অবস্থানকারী অভিবাসী ভাই-বোনেরা। অভিবাসী কর্মীরা আমাদের সোনার সন্তান। যারা পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্ত পরিশ্রম করে তাদের শ্রমে ঘামে উপার্জিত রেমিট্যান্স দেশে প্রেরণ করে। তাদের উপার্জিত আয়ের কারণেই আমাদের রিজার্ভ বেড়েছে, আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। তিনি আরও বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে জুলাই বিপ্লবের সময় সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে ১.৯১ বিলিয়ন ডলার অথচ স্বৈরাচার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবরে এই দুই মাসে প্রবাসী আয় ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ বিলিয়ন ডলার। মূলত জুলাই মাসে হাসিনা সরকারের প্রতি অনাস্থা এবং ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। পতিত আওয়ামী সরকার যদি আরও বেশি দিন ক্ষমতায় থাকতো, আমার ধারণা, প্রবাসী ভাই-বোনেরা তাদের রেমিট্যান্স পাঠানো বন্ধই করে দিত। নিঃসন্দেহে বলা যায়, প্রবাসী রেমিট্যান্স যুদ্ধারায় আমাদের বাংলাদেশের রিয়েল হিরো। প্রবাসী রেমিট্যান্স যুদ্ধাদের প্রতি রাষ্ট্রীয়ভাবে নানান সুযোগ সুবিধা বৃদ্ধি করতে অন্তবর্তীকালীন সরকারের নিকট আহ্বানও জানান জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]