মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

সন্তানকে ইতিহাস জানাতে শহীদ মিনারে মা ও শিশু

সংবাদদাতা / ২৮৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

খুবি প্রতিনিধি : তানিম মল্লিক- খুলনার শহীদ মিনারের পথে ছোট্ট এক শিশু। মায়ের হাত ধরে সে ধীর পায়ে এগিয়ে চলেছে, হাতে একগুচ্ছ তাজা ফুল। চোখেমুখে যেন এক গভীর অনুভূতি একটি অজানা বোধ, যা সে পুরোপুরি হয়তো বুঝতে পারে না, তবে অনুভব করতে পারছে। শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শিশুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন ইতিহাসের এক নীরব সাক্ষী।

২১শে ফেব্রুয়ারির সকালে এমন দৃশ্য খুবই সাধারণ, কিন্তু একইসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিশুটির মা বলেন, “আমি চাই আমার সন্তান ছোটবেলা থেকেই আমাদের ভাষার ইতিহাস জানুক, ভাষা শহীদদের আত্মত্যাগের কথা মনে রাখুক। এই দিনটি আমাদের জন্য অনেক গর্বের, অনেক বেদনার। আমি চাই আমার সন্তানও এই গর্ব ও বেদনা অনুভব করুক।”

ভাষা শহীদদের স্মরণে শুধু শহীদ মিনারেই নয়, নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালিত হয় সারাদেশে। কিন্তু এই দিনটির মূল বার্তা কতটুকু আমরা ধারণ করি? ভাষা আন্দোলনের চেতনা কেবল আনুষ্ঠানিকতা বা কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করা যায় সেই প্রশ্ন আজও প্রাসঙ্গিক।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী তানবিরা তাবাসসুম এই প্রসঙ্গে বলেন, “২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগের প্রেরণা। এটি শুধু বাংলা বলার অধিকার নয়, বরং আমাদের ভাষাকে সঠিকভাবে সম্মান ও সংরক্ষণের কথা মনে করিয়ে দেয়। দুর্ভাগ্যবশত, আমরা এখনো মাতৃভাষাকে উপেক্ষা করি এবং ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দিই। আমাদের উচিত বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মালিহা জান্নাত মিশা বলেন, “২১শে ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু সোশ্যাল মিডিয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় বাংলা ভাষার বিকৃতি ও ভুল ব্যবহারের প্রকট সমস্যা রয়েছে। এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমাদের প্রতিদিনের জীবনে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও এর প্রতি গর্ববোধের বিষয় হয়ে উঠতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]