শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের প্রতি সুশীল ফোরামের শ্রদ্ধা

সংবাদদাতা / ২৩৯ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সুশীল ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ২৫ মার্চের এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। তবে ওই রাতেই চট্টগ্রামে ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, যা দীর্ঘ নয় মাসের সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার বিজয়ে পরিণত হয়।
তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হলে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা জরুরি। মহান মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার—প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দিতে হবে।
বিবৃতিতে মহান আল্লাহ তায়ালার কাছে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দিবসটি উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করা হয়।

সভাপতি: মোঃ জাহিদ, সাধারণ সম্পাদক: ডাঃ আল হাসান মোবারক — সুশীল ফোরাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]