শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও চব্বিশের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা আলোচনা সভায় সুশীল ফোরাম সভাপতি মো. জাহিদ শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ​ মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত এএসপি হলেন আলীনূর হোসেন পিপিএম বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানে প্রতিবাদে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিক্ষোভ ও মানববন্ধন হরিশংকরপুরে চেয়ারম্যান প্রার্থী আলম মন্ডলের গণসংযোগ জোরদার, এলাকায় ব্যাপক সাড়া ১২ নং দোগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এম আকতার মুকুল, এলাকায় ব্যাপক সাড়া

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও চব্বিশের গণ-অভ্যুত্থান একই সূত্রে গাঁথা আলোচনা সভায় সুশীল ফোরাম সভাপতি মো. জাহিদ

সংবাদদাতা / ২১ বার ভিউ
সময়ঃ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ 

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংকটময় সময়ে জনগণ নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রয়োজনের মুহূর্তে এ দেশের মানুষ কখনোই রাজপথে নামতে পিছপা হয়নি।
তিনি বলেন, অতীতে দেশের অধিকাংশ আন্দোলন-সংগ্রাম রাজনৈতিক দলের নেতৃত্বে পরিচালিত হলেও ২০২৪ সালের জুলাই বিপ্লবের বিশেষ বৈশিষ্ট্য ছিল ছাত্র-জনতার সম্মিলিত নেতৃত্ব ও অংশগ্রহণ।
গতকাল বৃহস্পতিবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ফোরামের সেক্রেটারি আল হাসান মোবারক সহ-সভাপতি, ফজলুল করিম শামীম, নূর নবী রিপন প্রমুখ।

মো. জাহিদ আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা না হলে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নতুন করে গভীর হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বারবার আন্দোলন ও বিপ্লবের পুনরাবৃত্তি ঘটুক, তা কেউ প্রত্যাশা করে না। তাই রাজপথকে আর রক্তাক্ত না করে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্তর্নিহিত চেতনা যথাযথভাবে ধারণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেই পরবর্তী সময়ে দেশে নতুন করে ছাত্র-জনতার জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]