বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম
কারিতাস আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আর নেই পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী আমিনুল হক মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! উপস্থিতিও বেড়েছে শিক্ষার্থীদের! ভূমি মন্ত্রণালয়ের পিয়ন হারুনের ‘শতকোটি টাকার সাম্রাজ্য’ নিজস্ব প্রতিবেদন মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ

একাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারী আরও ১০৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংবাদদাতা / ২৩৫ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আরও ১০৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যে কোনো সময় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হতে পারে।

পুলিশ সদরদপ্তরের একাধিক সূত্র জানায়, তালিকাভুক্ত কর্মকর্তাদের মধ্যে ১০৬ জন সে সময় জেলা পুলিশ সুপার (এসপি) এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। তারা ১৮, ২০, ২১, ২২ ও ২৪তম বিসিএস ব্যাচের কর্মকর্তা।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তালিকাভুক্ত ১০৭ কর্মকর্তাকে ‘ভোট ডাকাতির সমন্বয় কমিটি’র সদস্য এবং ২০২৪ সালের জুলাইয়ের সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করা হয়েছে।

এর আগে গত ৫ জুলাই একই অভিযোগের প্রেক্ষাপটে ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের মধ্যে ছিলেন ১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং একজন পুলিশ সুপার। এরও আগে ৩ মে ১৭ জন এবং ২২ এপ্রিল আরও ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠানো হয়।

সরকারি চাকরি আইন অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির ২৫ বছর পূর্ণ হলে সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী যেসব পুলিশ কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

সূত্র জানায়, সম্ভাব্য তালিকায় থাকা কয়েকজন কর্মকর্তার নামের পাশে ‘ভোট ডাকাতির সমন্বয় কমিটির সদস্য’, ‘জুলাই হত্যাকাণ্ডে জড়িত’ এবং বিশেষ কিছু আলোচিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার মন্তব্যও উল্লেখ করা হয়েছে। তবে অনেক কর্মকর্তার ক্ষেত্রে শুধু দায়িত্বকালীন পদবিই উল্লেখ রয়েছে।

পুলিশের আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শুধু ক্যাডার কর্মকর্তাই নন, আওয়ামী লীগ সরকারের সময়ে পেশাগত নিরপেক্ষতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরদেরও পৃথক তালিকা প্রায় চূড়ান্ত। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদরদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]