মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

খুবিতে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

সংবাদদাতা / ১২৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১০ম আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপাচার্যের বাংলো সংলগ্ন মাঠে শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের কোনো বিকল্প নেই। ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন খেলাধুলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাকিবুজ্জামান সাজিদ এবং নুসরাত জাহান জুই।

প্রথম দিনে ছাত্রদের ৭টি ও ছাত্রীদের ২টি খেলা অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা চর্চা বিভাগ জানায়, শিগগিরই অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও আয়োজন করা হবে। খেলাধুলার এমন উদ্যোগ শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]