রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান বজ্রপাত সচেতনতায় পাকুন্দিয়ায় ১৫০ তালবীজ রোপণ করল ‘প্রয়াস’ মাগুরায় ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত বিএডিসির অডিট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ৭ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ From Bangladesh to India: Gen-Z Inspiration* *— Professor M. A. Barnik বাংলাদেশের ২৪-এর গণ-অভ্যুত্থান ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণার ঐতিহাসিক যোগসূত্র* *—–অধ্যাপক এম এ বার্ণিক রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন

গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান

সংবাদদাতা / ৯ বার ভিউ
সময়ঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //

বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ভুল ও মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

১৭ই অক্টোবর শনিবার মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়ন এর ফুলবাড়ি হাজি মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় এর নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীরা এখনও জানে না এদেশের স্বাধীনতার ঘোষক কে? গত ১৭ বছর ধরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শেখানো হয়েছে। ”

তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এখন সময় এসেছে সত্যকে জানার। ১৭ বছর আগে শিক্ষার্থীদের জন্ম হয়নি। আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের জানানো, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ”

এমপি মনোয়ার খান আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের ফ্যামেলী কার্ড প্রকল্প বিশ্বব্যাপী প্রশংসনীয় উদ্যোগ। সরকার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশীদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৭/১০/২০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]