শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম
মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা চ্যানেল আইয়ের শুভজন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে! নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক! মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মিরপুরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ

সংবাদদাতা / ৫০ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ডিএনসিসির তিন গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ও সাংবাদিকদের গাড়িতে ভাঙচুর; আটক ৩৯

 বিল্লাল হোসেন বাহার

নিজস্ব প্রতিনিধি, মিরপুর-১০:

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় ডিএনসিসির তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া পুলিশের গাড়ি ও সাংবাদিকদের গাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালালে হকারদের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় পুলিশ ৩৯ জনকে আটক করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির কর্মকর্তারা উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় হকারদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে হকারদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

একপর্যায়ে পুলিশ ও হকারদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে মিরপুর-১০ গোলচত্বর ও আশপাশের এলাকায় আতঙ্ক ও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশের অভিযানের পর উচ্ছেদ অভিযানও অব্যাহত থাকে। ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্থাপনা ও অবৈধ দখল সরিয়ে দেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য এবং সংঘর্ষে আহত ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]