বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম
ডা. মো. আজিজুল হোসেন নবীনগরের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের গর্ব মাগুরায় জুলাই শহীদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।)

‎ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-ই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম অন্তর্ভুক্তি করে ছিলেন : আমিনুল হক

সংবাদদাতা / ৭৪ বার ভিউ
সময়ঃ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

আল হাসান মোবারক

সিনিয়র স্টাফ রিপোর্টার :
‎ঢাকা-১৬ আসনের সর্বাস্তরের ওলামা শায়েখদের সাথে মতবিনিময় সভা ও ২০২৪ইং এর গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার(১৯ জুলাই) সকাল ১০ টায় ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা-১৬ আসনের সর্বাস্তরে ওলামা শায়েখদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিনুল হক, আহবায়ক, ঢাঃমঃউঃ বিএনপি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় নির্বহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ।উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মওলানা মোহাম্মদ সাদমান হফিজাহুল্লাহ্।

‎এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের কে আশ্বস্থ করতে চাই, আসিক সাহেব বলেছেন আলেমদের অন্তেরে আমি (আমিনুল হক) রয়েছি, আমার (আমিনুল হক) অন্তরে আলেমগণ রয়েছি কিনা? আমার অন্তরে সেই ছোট বেলা থেকেই রয়েছে তার কারণ আমার পিতার সাথে আলেমগণদের সাথে একটি অন্তরঙ্গ মধুর সুসম্পর্ক ছিল, রূপনগর টিনসেটের আশেপাশে যে আলেমগণ ছিলেন তাদের সাথে আজও আমার সু-সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। এবং আলেমগণদের প্রতি আমার বিশেষ আন্তরিকতা ও দুর্বলতা রয়েছে। যখনই দেশের যে কোন প্রান্ত থেকে আলমগণ আমাকে স্মরণ করেন, মাদরাসা, মসজিদ, ধর্মীয় অনুষ্ঠান দাওয়াতে দেন আমার সকল অনুষ্ঠান বাদ দিয়ে আপনাদের ডাকে সাড়া দেওয়ার আমি ওয়াদাবদ্ধ।

‎তিনি আরও বলেন, আমাদের ফয়সাল সাহেব ও সাইফুল সাহেব যে কথাটি বলেছেন, আমি আপনাদের শতভাগ আশ্বস্ত করতে চাই। ঐই ফ্যাসিস্ট সরকার আপনাদের উপর যেভাবে প্রভাব বিস্তার করেছে, যেমন জেল, জুলুম, নির্যাতন, জঙ্গি অপবাদ করেছে।আপনাদের কে চিরকুটের মাধ্যমে বলে দিয়ে ছেল আপনারা কোন বক্তব্য দিবেন আর কোন বক্তব্য দেওয়া যাবে না, কি দোয়া হবে, কি দোয়া হবে না।
‎আমি আবারো শতভাগ আশ্বস্ত করতে চাই, মসজিদ আল্লাহর ঘর এখন স্বাধীনভাবে দোয়া চাওয়ার সকলের প্রত্যাশা, আধিকার রয়েছে এবং প্রত্যাশা রয়েছে আপনাদের স্বাধীন ভাবে দোয়া করার । আপনার স্বাধীন ভাবে ন্যায়ের কথা বলবেন, স্বাধীনভাবে অন্যায়ের বিরোধিতা করবেন।
‎এইজন্য ভবিষ্যতে আপনাদের উপর কোন প্রকার প্রভাব বিস্তার জুলুম নির্যাতন, মামলা, মামলা হওয়ার কোন সুযোগ নাই, ইনশাল্লাহ।

‎‎তিনি আরও বলেন, গত ৫ আগষ্টের পরে আমি একটি কথা বলেছি আপনাদের মসজিদ ,মাদ্রাসা গুলো ইমাম রয়েছে আলেমরা আত্র এলাকার মসজিদের মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বসবাস করেন যারা ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়েন আপনার আলোচনা করে, পরিচালনা পর্ষদ দিয়ে সাজাবেন, এখানে আমার কোন প্রত্যাশা বা ন্যূনতম কোন হস্তক্ষেপ বা প্রভাব থাকবে না।

‎তিনি আরও বলেন, আপনারা যদি মনে করেন বিগত কমিটিগুলোতে দলীয় কোন প্রভাব রয়েছে তাহলে আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করবো আমাকে জানালে এই কমিটিগুলো থেকে দলীয় প্রভাব মুক্ত করাবো।

‎আমি চাই, আপনাদের সাথে মত বিনিময়ে করতে এসেছি , এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজকে নতুন সমাজে সাজানো।
‎এই সমাজ যে বিশৃংখলা অবস্থায় রয়েছে, অন্যায়কারীরা রয়েছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসরা রয়েছে, এখনে নিশ্চুপ হয়ে বসে যে অপকর্ম ও বিশৃঙ্খলা করাছে এবং এখনো তারা যেখান নিন্ম আয়ের মানুষেরা যেখানে বসবাস করে সেখনে বিভিন্ন আপরাধ ও মাদকের সঙ্গে জড়িত। এই মাদক সংঙ্গে যারা জারিত তাদের উৎখাত ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে চাই।
‎তিনি আরও বলেন গত ১৭ বছর বা স্বাধীনতার ৫৩ বছর এসে আমাদের ভাই আলেমদের কে গণতন্ত্রের জন্য এটি ভোটের অধিকার প্রতিষ্ঠা লক্ষ্য আমাদের আলেম, ছাত্র, জনতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জীবন দিতে হচ্ছে।
‎এখানে শহীদ পরিবার সদস্য রয়েছেন আমরা চাই সেই ২৪শের আহত যুদ্ধা, শহীদ পরিবার সদস্যদের ইতিমধ্যে ঘোষণা দিয়ে আমরা রাষ্ট্রিয় মর্যাদা, খেতাবে বর্ষিত করবো, তারা আমাদের ভাই তারা এই ফ্যাসিস্ট স্বৈরাচারীদের উৎখাতে তাদের জীবন উৎসর্গ করেছেন । অনেকেই পঙ্গুত্ববরণ করে অসহায় জীবন যাপন করছেন। তাদের পাশে থেকে যথাযথ সম্মান দিয়ে আমরা এই সমাজটাকে নতুনভাবে গড়তে চাই। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। তিনি আরো বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ২০২৩ সালের ১৩ ই জুলাই রাষ্ট্র কাঠানো মেরামতের জন্য যে ৩১ দফা কর্মপরিকল্পনা দিয়েছেন, সেখানে আলেমদের জন্য উলামাদের জন্য সমাজের জন্য ধর্মীয় স্বাধীনতার জন্য স্বীকৃতি দিয়েছেন।

‎আমি আপনাদের সন্তান হিসাবে ভাই হিসেবে ছোট ভাই বন্ধু হিসাবে আমি আমিনুল হক আপনাদের মাঝে উপস্থিত হয়েছি রূপনগর ও পল্লবী তথা রাষ্ট্র গঠনে যে কোন সমস্যা সমাধানের জন্য আমি আপনাদেরকে সংঙ্গে নিয়ে আপনাদের পরামর্শে ও উপদেশ আপনার বলবেন, আমি কাজ করবার বাধ্য থাকবো। আমি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও ভোট চাচ্ছি।


‎উক্ত মতবিনিময় সভায় সভাপত্বিতে করেন হযরত মাওলানা আব্দুস সালাম ওলামা-মাশায়েখ পরিষদ, পল্লবী-রূপনগর। সভা পরিচালনা করেন মাওলানা জাকির হোসাইন কাসেমী,মুফতি আব্দুল মালেক ও মাওলানা শামিম কবির

সভায় আরও উপস্থিত ছিলেন, ‎হযরত মাওলানা আবদুল বাসেদ কাসেমী, হযরত মৌলানা লিয়াকত আলী, মাহবুবর রহমান মন্টু, যুগ্ম-আহবায়ক ঢাঃমঃউঃ বিএনপি, আলহাজ্ব মোঃ সাজ্জাদ হোসেন সাবেক কমিশনার ২ নং ওয়ার্ড ডিএনসিসি,
‎সদস্য ঢাঃমঃউঃ বিএনপি। জনাব নাজমুল হক সাধারণ সম্পাদক মাদ্রাসয়ে দারুলউলুম মাদ্রাসা (৬ নং বাজার মাদ্রাসা)। মতবিনিময় সভায় পল্লবী রূপনগর থানার বিভিন্ন আলেম ও মাশায়েখরা অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]