শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

এইচএসসি পরীক্ষা–২০২৬ উপলক্ষে সকল পরীক্ষার্থীর প্রতি বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা

সংবাদদাতা / ১৫৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ঢাকা, ২ জুলাই ২০২৬:

এইচএসসি ও সমমানের পরীক্ষা–২০২৬ উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে দেশের সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক ফুলেল শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন, অফুরন্ত ভালোবাসা ও দোয়া জানানো হয়েছে।

বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ এক শুভেচ্ছা বার্তায় বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ বাংলাদেশের চালিকাশক্তি। দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো। সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে প্রতিটি পরীক্ষা সম্পন্ন করো। ইনশাআল্লাহ, তোমাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হবে।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ তাআলা সকল পরীক্ষার্থীকে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন। অভিভাবক, শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

তিনি দেশবাসীর প্রতি সকল পরীক্ষার্থীর জন্য দোয়া করার আহ্বান জানান এবং বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর সফলতাই দেশের সফলতা। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে একটি জ্ঞানভিত্তিক, মানবিক, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ।”

বাংলাদেশ সুশীল ফোরাম দেশের সকল এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সর্বাঙ্গীণ সফলতা এবং কল্যাণ কামনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]