শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম
ক্রীড়াঙ্গনে কাজের প্রস্তাব ফেনীর সেই শিক্ষিকাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে খোঁজ নিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ঈদের জামাতে হাজারো মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাউনিয়াবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা, পুনর্বাসনের আশ্বাস দিলেন আমিনুল হক মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত মাগুরায় ট্রাক ড্রাইভারের হত্যার ঘটনায় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সেই সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মাগুরায় ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশঅনুষ্ঠিত

কালীগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপে আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ যাবের সাদেক

সংবাদদাতা / ১৬৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুর জেলা কালিগঞ্জ উপজেলা সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল খায়ের, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা মন্দির ও কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

আলাপকালে পুলিশ সুপার বলেন, “দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ ধর্মীয় উৎসবে সবাই যাতে শান্তিপূর্ণ পরিবেশে আনন্দ উপভোগ করতে পারেন, সেজন্য পুলিশের টহল টিম নিয়মিত মাঠে থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মন্ডপ এলাকায় মাদক, জুয়া ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ উৎসবকে ঘিরে কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে গাজীপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তার অংশ হিসেবে সিসি ক্যামেরা মনিটরিং, টহল ব্যবস্থা এবং পুলিশের কন্ট্রোল রুম সার্বক্ষণিক খোলা রাখা হয়েছে। যেকোনো সমস্যা বা অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান জানান।
এ সময় কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা পূজা মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস এবং কালীগঞ্জ বাজারস্থ কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি নিরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]