মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন রামপুরায় মাদকাসক্ত ভাড়াটিয়াকে বাসা ছাড়তে বলায় বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট-ব্লক বাড়ি, প্লট ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির শুভেচ্ছা ও অভিনন্দন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা পল্লবী ২ নং ওয়ার্ডে জনসেবায় আলোচনায় লাভলু ভাই, কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার!

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বাংলাদেশ সুশীল ফোরামের শুভেচ্ছা

সংবাদদাতা / ৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬:

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক মোঃ জাহিদ।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব মানুষের মধ্যে আনন্দ, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নির্বিঘ্নে উদ্‌যাপনের অধিকার রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সকল নাগরিকের সমান মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দ ও শুভকামনা সকলের জীবনে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]