শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

কালীগঞ্জে মা ও শিশু সহযোগিতা পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ৩০৬ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন মা ও শিশু সহায়তা তহবিল কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কালীগঞ্জ পৌরসভার সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীদের নিয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও এসআইএমসিবিপি’র প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার। এ সময় কাপাসিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুঁইয়াসহ পৌর কমিটির সকল সদস্য, মা ও শিশু এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার জানান, গর্ভবর্তী মায়ের গর্ভকালীন চার মাস থেকে শুরু করে শিশুর জন্মের প্রথম ১ হাজার দিনকে প্রাধান্য দিয়ে ৪ বছর বয়স পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই কর্মসূচিটি প্রণয়ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]