মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

সংবাদদাতা / ৩৪২ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপাল উপজেলায় ক্লাসে গান গাইতে না পারায় এক শিক্ষার্থীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজে ধর্মীয় ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নেওয়াজ তালুকদার (১২) ওই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আহত শিক্ষার্থী জানায়, ধর্মীয় শিক্ষক আমিন গাজী তাকে ক্লাসে গান গাওয়ার জন্য ডাকেন। সে গান গাইতে না পারার কথা জানালে শিক্ষক ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আঘাত করেন। পরে সে বেঞ্চে বসে গেলে অন্য এক শিক্ষার্থী গুনগুন করে গান গায়। এতে শিক্ষক আবারও ক্ষুব্ধ হয়ে নেওয়াজকেই দায়ী করে এলোপাতাড়ি মারধর করেন।

সে আরও জানায়, বারবার অনুরোধ করেও রক্ষা পায়নি। মারধরের ফলে তার হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ পড়ে।

শিক্ষার্থীর বাবা রাজু তালুকদার অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার ছেলেকে বেদম প্রহার করা হয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও শিক্ষক তা উপেক্ষা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর শাস্তি দাবি করেন।

এ বিষয়ে সন্ন্যাসী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার পালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত শিক্ষক আমিন গাজীর বক্তব্যও পাওয়া যায়নি।

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বেত বা লাঠির ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো শিক্ষক শিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতন করতে পারেন না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]