মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম
35 Thermonuclear Bombs in Iran’s Possession: Russia’s Claim Sends Shockwaves Through Global Politics— Professor M. A. Barnik ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে! ইরানের হাতে ৩৫টি থার্মোনিউক্লিয়ার বোমা: রাশিয়ার দাবিতে বিশ্ব রাজনীতিতে নতুন ভূমিকম্প—অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার মাইন্ড আমিনুল গ্রেফতার! মাগুরায় কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি! যুবদল নেতা বহিস্কার! বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ সুশীল ফোরামের শোক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।) সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকাল( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) শোক মাগুরায় জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরির তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুবিতে পিআইবি’র মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

সংবাদদাতা / ৭৫ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মালিহা জান্নাত মিশা

খুবি প্রতিনিধি

অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের সতর্ক থাকতে হবে : উপ-উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ আগস্ট (মঙ্গলবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ এবং এর কর্মপরিধি ব্যাপক। এটি সৃজনশীলতার পাশাপাশি দায়িত্বশীল পেশা। সাংবাদিকদের একটি প্রতিবেদনের কারণে কারও সামাজিক অবস্থান ও মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে, তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অপরিহার্য। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে অবশ্যই ফ্যাক্টচেক করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য-প্রযুক্তির উৎকর্ষের কারণে সাংবাদিকতা পেশায় বৈচিত্র্য আসলেও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে অপতথ্য ও সম্মানহানির ঝুঁকি বেড়ে গেছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।
পরে উপ-উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিসাস) সাবেক সভাপতি একরামুল হকের সভাপতিত্বে সমাপনী আরও বক্তব্য রাখেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ফাহাদ খন্দকার ও অর্পিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাস-এর সাবেক সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার।
এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]