মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৬৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স: থিওরিস, অপরচুনিটিস অ্যান্ড প্র্যাকটিক্যাল মেথডোলজিস’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বলেন, গবেষণার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত এবং মানসম্পন্ন গবেষণার জন্য দীর্ঘ সময় ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। একটি ডিসিপ্লিনের সঙ্গে অন্য ডিসিপ্লিনের সমন্বয়ে পরিচালিত গবেষণাই কোলাবরেটিভ রিসার্চ। বর্তমান সময়ে বিষয়ভিত্তিক গবেষণার পাশাপাশি বহুমাত্রিক ও মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণার গুরুত্ব ক্রমেই বাড়ছে। গবেষণার ফলাফলকে মানবকল্যাণে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, গবেষণার সঙ্গে নানা ধরনের বিষয় ও চ্যালেঞ্জ জড়িত থাকে। সামাজিক ও জাতীয় পর্যায়ে ইতিবাচক অবদান রাখাই গবেষণার অন্যতম উদ্দেশ্য। একজন গবেষকের দৃষ্টিভঙ্গি হতে হবে উন্মুক্ত ও অনুসন্ধিৎসু। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে গবেষণার ক্ষেত্র ও সম্ভাবনাও সম্প্রসারিত হচ্ছে। কোলাবরেটিভ রিসার্চবিষয়ক এ কর্মশালা বিশ্ববিদ্যালয়ে কার্যকর গবেষণা-ইকোসিস্টেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর মোছা. তাসলিমা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার অনি এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তাসনিয়া তাহসিন সুহা।

উদ্বোধনী পর্ব শেষে তিনটি পৃথক সেশনে কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. জাকির হোসেন, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাসিফ আহসান।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সামাজিক বিজ্ঞান স্কুলের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা কোলাবরেটিভ রিসার্চের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে মাল্টি-ডিসিপ্লিনারি ও কোলাবরেটিভ গবেষণা কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]