মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

জুলাই সনদ: জনগণ শাসিত বাংলাদেশের পথে জ্ঞানভিত্তিক নবযাত্রা”

সংবাদদাতা / ৩৮৩ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

প্রস্তাবনায়: অধ্যাপক এম এ বার্ণিক, সভাপতি, জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোল

ভূমিকা:
ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা থেকে উৎসারিত এই “জুলাই সনদ” বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও সাংবিধানিক কাঠামোয় মৌলিক পরিবর্তনের একটি ঐতিহাসিক রূপরেখা। জ্ঞানভিত্তিক নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে একটি ন্যয়ভিত্তিক, মর্যাদাপূর্ণ এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের উদ্দেশ্যেই এই সনদের প্রস্তাবনা। প্রস্তাবিত জুলাই সনদের মূলনীতি ও রূপরেখা: নিম্নে উপস্থাপন করা হলো।

১. বর্তমান সংবিধান বিলুপ্ত:
জুলাই সনদ গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান সংবিধান বিলুপ্ত ঘোষণা করা হবে।

২. গণপরিষদ নির্বাচন:
সনদ ঘোষণার ২ মাসের মধ্যেই দেশের সকল স্তরের নাগরিকদের অংশগ্রহণে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পরিষদ নতুন সংবিধান প্রণয়নের একমাত্র অধিকারপ্রাপ্ত হবে।

৩. নতুন সংবিধান প্রণয়ন ও বাস্তবায়ন:

গণপরিষদ কর্তৃক প্রণীত নতুন সংবিধানের ভিত্তিতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪. রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র:
পারিবারিক স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে দলের অভ্যন্তরে ও রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র প্রতিষ্ঠা। রাজনৈতিক দলসমূহে অভ্যন্তরীণ নির্বাচন বাধ্যতামূলক করা।
দলে থেকে পরিবারতন্ত্রের প্রভাবমুক্ত নেতৃত্ব বিকাশের সুযোগ নিশ্চিত করা।

৫. প্রশাসনিক ও বিচারিক সংস্কার:
প্রশাসন ও বিচারব্যবস্থার সর্বস্তরে দক্ষতা ও জবাবদিহিতার ভিত্তিতে আধুনিকায়ন।
উচ্চ ও নিম্ন আদালতকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ সুযোগ ও রক্ষা।
গোয়েন্দা সংস্থা ও পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে আধুনিক পেশাদার প্রতিষ্ঠানে রূপান্তর।

৬. ধর্ম ও মূল্যবোধ:
ধর্মনিরপেক্ষতা বিলুপ্ত হবে, তবে রাষ্ট্র কোনও ধর্মের পক্ষে পক্ষপাতদুষ্ট হবে না।
ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও সহনশীলতার ভিত্তিতে সমাজগঠন।

৭. জাতীয় পরিচয় ও সমাজনীতি
“আদিবাসী” বা “সংখ্যালঘু” শব্দের পরিবর্তে
“বাংলাদেশের অধিবাসী” হিসেবে সকল
নাগরিককে সমান মর্যাদা ও অধিকার প্রদান।
সামাজিক ন্যায়, অর্থনৈতিক সমতা ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র বিনির্মাণ।

৮. ভাষানীতি ও সাংস্কৃতিক অধিকার:
একটি বাস্তবসম্মত জাতীয় ভাষানীতি প্রণয়ন।
প্রত্যেক জনগোষ্ঠীর মাতৃভাষার মর্যাদা, ব্যবহারের অধিকার ও সাংস্কৃতিক পরিচয় রক্ষায় রাষ্ট্রীয় নিশ্চয়তা।

৯. শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও কারিকুলামের আধুনিকায়ন প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষাব্যবস্থার মৌলিক রূপান্তর সাধন করা হবে যাতে করে জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় কারিকুলামে বিজ্ঞান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবোটিকস, কোডিং এবং উদ্ভাবনী চিন্তাকে প্রাধান্য দেওয়া হবে।
শিক্ষাকে পরীক্ষানির্ভরতা থেকে বের করে গবেষণা ও সমস্যা সমাধানভিত্তিক পদ্ধতির দিকে নিয়ে যাওয়া হবে।
সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা হবে।
বৃত্তিমূলক শিক্ষা, শিল্পঘনিষ্ঠ শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ তৈরি করা হবে।
শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থায় আধুনিক পদ্ধতি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

১০. রাষ্ট্রের নাম:
নতুন রাষ্ট্রের নাম হবে: “জনগণ শাসিত বাংলাদেশ”
এই নামের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় জনগণের অধিকার, ক্ষমতা ও অংশগ্রহণের প্রতীকী ও বাস্তব প্রতিফলন ঘটবে।

১১. উপসংহার:
এই “জুলাই সনদ” কোনো একক দলের দলিল নয়, এটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিক, ছাত্র-জনতা, এবং স্বাধীনতাকামী মানুষের এক যৌথ স্বপ্ন ও দায়িত্ববোধের ফসল। এটি একটি বৈপ্লবিক রূপরেখা যা আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রকে গণতান্ত্রিক, ন্যয়ভিত্তিক এবং মর্যাদাশীল করে গড়ে তুলবে এক নতুন “জনগণ শাসিত বাংলাদেশ”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]