মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

নবীনগরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা / ১৩৭ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ইব্রাহীম খলিল,

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ অংশগ্রহণ করেন।

সভায় শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিকাশ, পাঠদানের গুণগত উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে এবং এ ক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।”

তিনি শিক্ষকদের দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান নিশ্চিত করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় নিয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয়মূলক উদ্যোগের মাধ্যমে নবীনগরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]