শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সংবাদদাতা / ২৪২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

মােঃ সাইফুল্লাহ;

মাগুরা শ্রীপুরের আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোল্যা মিজানুর রহমান ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) মুন্সি মোখলেছুর রহমানের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু ।
ক্রীড়ানুষ্ঠান আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৩ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাত পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আগত অতিথিগণ।
অনুষ্ঠানে দেখতে বিভিন্ন বয়সের শ্রেনী পেশার মানুষ বিদ্যালয়ে ভীড় জমায়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৩০/০১/২০২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]