মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক* A Voice of Principle in Parliament Barrister Nowshad Zamir—Professor M. A. Barnik ব্যারিস্টার নওশাদ জমিরের এক নতুন রাজনৈতিক বার্তা –অধ্যাপক এম এ বার্ণিক*

মাগুরায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সংবাদদাতা / ৮৬ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ভগবান শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর ২ টায় নিতাই গৌর গোপাল সেবাশ্রম নিজনান্দুয়ালি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রমে গিয়ে শেষ হয়।

বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলার বিভিন্ন মতুয়া সম্প্রদায়ের সদস্যসহ ভক্তবৃন্দ অংশ নেয়। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় বিভিন্ন সাথে সজ্জিত হয়ে ঢোল বাঁশি নিয়ে তারা অংশ নেয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা।

আলোচনা সভায় শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা শাখার সভাপতি এড. কুমুদ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধক ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বসু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা জামাতের আমির অধ্যাপক এমবি বাকের, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয় ও মাগুরা কেন্দ্রীয় কালিবাড়ির সাধারণ সম্পাদক মোহন লাল রায়সহ অন্যরা।

ধর্মীয় আলোচনা সভায় অংশ নেন নিতাই গৌর গোপাল সেবাশ্রমের মঠাক্ষক চিন্ময়ানন্দ বাবাজি মহারাজ চঞ্চল গোসাই ও বাটিকা ডাঙ্গা রাধা বিনোদ সেবাশ্রমের মঠাক্ষক ভবানন্দ দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি বিশ্বাস। শ্রীপুর উপজেলাসহ অন্যান্য উপজেলাতে অনুরুপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তাং ১৬/০৮/২৫ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]