মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালি বিজ্ঞানের জয়যাত্রা: মিরপুরে প্যারাডাইজ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ Five Historic Challenges Facing Tarique Rahman* *— Professor M. A. Barnik তারেক রহমানের পাঁচটি ঐতিহাসিক চ্যালেঞ্জ* *— অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ!

মাগুরায় দারিয়াপুর ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ আব্দুস সবুর

সংবাদদাতা / ১৭৮ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা প্রতিনিধি //

মাগুরার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রী কলেজে গত ২৮/৬/২০২৬ ইং- রবিবার সকালে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বোরখা পরে নৃত্যের তালে গান পরিবেশন করেন হিন্দু সম্প্রদায়ের একজন শিক্ষার্থী । বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যামে ব্যাপক আলোচনা – সমালোচনার পরিপেক্ষিতে মানুষের মাঝে বিরুপ মনোভাবের জন্ম দেয়।

যা সাম্প্রদায়িক সম্প্রীতি বাঁধা হয়ে দাড়াতে পারে বলে মানুষের মাঝে ক্ষোভ বাড়তে থাকে। বিষয়টি কলেজ গভর্ণিং বডির সভাপতির দৃষ্টি গোচর হলে তিনি কলেজ অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের কাছে বিষয়টি জানতে চান। তাঁর কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হবার পর জনমনে যাতে আর বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে কারণে তিনি ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তের স্বার্থে বর্তমান কলেজ অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়কে সাময়িক অব্যাহতি প্রদান করেন। সেই সাথে তিনি বর্তমান সিনিয়র সহকারী অধ্যাপক মোঃ আব্দুর ছবুরকে ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। ৬ জুলাই সোববার কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও দুর্ণীতি দমন কমিশনের (পিপি) সিনিয়র আইনজীবী তরিকুল ইসলাম এর উপস্থিতিতে দায়িত্বভার গ্রহন করেন।

সহকারী অধ্যাপক মোঃ আব্দুর ছবুর ১৫/১০/১৯৯৫ ইং- তারিখে দারিয়াপুর ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন বলে জানা গেছে ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ৭/৭/২০২৬ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]