শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম
নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত *India Should Neither Be Ignored Nor Relied Upon* *— Professor M. A. Barnik ভারতকে উপেক্ষা নয়, নির্ভরতাও নয় — অধ্যাপক এম এ বার্ণিক মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত A New Political Drama Unfolds Amid the BNP’s Efforts to Build National Unity* *— Professor M. A. Barnik বিএনপির জাতীয় ঐক্য প্রচেষ্টার মধ্যেই ক্ষমতার রাজনীতিতে নতুন নাটকের মঞ্চ* *— অধ্যাপক এম এ বার্ণিক Al Jazeera Documentary: Greater Israel — The Convergence of Christian Zionism and U.S.* *— Professor M. A. Barnik আল-জাজিরার প্রামাণ্যচিত্র : গ্রেটার ইসরায়েল—খ্রিস্টান জায়নবাদ ও মার্কিন নীতির মিশ্রণ* *— অধ্যাপক এম. এ. বার্ণিক রূপনগর থানা যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির শোক

মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

সংবাদদাতা / ১৮২ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলার আয়োজনে শনিবার সকালে বিশ্ব চিন্তা দিবস ও লর্ড ও লেডী বেডেন পাওয়েল এর যৌথ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

 

এ উপলক্ষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুন।
অনুষ্ঠানে বিশ্ব চিন্তা দিবসের বাণী উপস্থাপন করেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি মুক্তি রাণী দত্ত।

এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন্দ্রনাথ বিশ্বাস, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি শিলা মল্লিক, স্থানীয় কমিটির সদস্য অসিমা রাণীসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/০২/২০২৫ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]