শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

৪৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক।

সংবাদদাতা / ১৩৩ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং  আওয়ামী লীগের  বর্তমান সরকারের মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক প্রথম সভায় ৪ হাজার ৪৫৩ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

৩ হাজার ৯০৯ কোটি টাকার সরকার অর্থায়ন করবে।২৮৯ কোটি ৫৮ লাখ টাকা  সংস্থার নিজস্ব তহবিল থেকে অর্থায়ন এবং বিদেশি ঋণ ও অনুদান থেকে পাওয়া যাবে ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভা কক্ষে একনেক চেয়ারপার্সন ও  একনেক সভায় এই ৯ প্রকল্পের অনুমোদন  হয়।
সভা শেষে জনাব সত্যজিৎ কর্মকার পরিকল্পনা বিভাগের সচিব সাংবাদিকদের ব্রিফ করে বলেন।
প্রেসব্রিফিং বলেন নতুন অনুমোদিত ৯টি প্রকল্পে ব্যয় হবে ৪ হাজার ৪৫৩ কোটি ১ লাখ টাকা এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯০৯ কোটি টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ২৮৯ কোটি ৫৮ লাখ টাকা এবং বিদেশি ঋণ এবং অনুদান ২৫৪ কোটি ৪৩ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে তিনি বলেন, অগ্রাধিকার চিহ্নিত করে জনগণের কল্যাণে গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তবায়ন হওয়া প্রকল্প কতটা কাজে লাগছে তার মূল্যায়ন করার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে বিদেশি ঋণের বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান পরিকল্পনা সচিব।
অনুমোদিত প্রকল্প সমূহ হলো ১। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। ২। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ,
৩। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ)-এর অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন ‘২য় সংশোধিত’
৪। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়।
৫। বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড “ওজোপাডিকো” এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং ২য় পর্যায়।
৬। দুর্নীতি দমন কমিশনের প্রস্তাবিত দুদকের খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ ।
৭। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ
৮। পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি); প্রজেক্ট কোঅর্ডিনেশন এন্ড মনিটরিং ইউনিট “পিসিএমইউ” “৪র্থ সংশোধিত”।
৯। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ ৩য় সংশোধিত প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]