বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম
মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে ইরানে ট্রাম্পের নৌ-অবরোধের ব্যর্থতা ও ইসলামাবাদে নতুন কূটনৈতিক অধ্যায়* *—-অধ্যাপক এম এ বার্ণিক* মাগুরায় বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবদল নেতা ফয়েজ মোল্লার, ঢামেকে খোঁজ নিলেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন এমপি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা

তিউনিসিয়া উপকূলে অভিবাসা পারাপরের নৌকায় অগ্নিকাণ্ড, এতে ১৩ জন নিহত নয়জনই বাংলাদেশী 

সংবাদদাতা / ১২১ বার ভিউ
সময়ঃ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

আলো ডিজিটাল নিউজ

তিউনিসিয়ার উপকূলে অভিবাসী পারাপারের  একটি নৌকায় অগ্নিকাণ্ডে  অন্তত ১৩ জন নিহত হয়েছে। এই সময়  নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানানো হয়।  এবং নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে খবর।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে থেকে এ তথ্য জানা গেছে।


দূতাবাস জানানো হয় লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসন প্রত্যাশী সাগর পথে ইউরোপ যাওয়ার সময়  গত ১৫ ফেব্রুয়ারি  শুক্রবার তিউনিসিয়া উপকূলে নৌকাটিতে অগ্নিকাণ্ড ঘটে।
তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ১৩ জনের মৃতদেহ  উদ্ধার করে। এবং ৪৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার এদের  মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানান। এদের  মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্য ১৩ জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

দূতাবাস সূত্র  জানা যায়  উদ্ধার কাজে  বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাসের পক্ষ থেকে  তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎপূর্বক তাদের কল্যাণ নিশ্চিতকরণ এবং মারা যাওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুততম সময়ের মধ্যে তিউনিসিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং লিবিয়া, তিউনিসিয়ার নৌবাহিনী তাদের উপুকুলে আরও নজরদারি জোরদার করে চলেছে। যার ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়া  অত্যন্ত বিপদজনক এবং ঝুঁকিপূর্ণ।
দূতাবাসের পক্ষ থেকে বালা হয়েছে  দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় না পড়ার জন্য আহবান জানিয়ে জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এবং  লিবিয়ায় কর্মরত প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]