সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শিরোনাম
দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা বাংলাভাষায় ছবি থেকে লেখা শনাক্ত করার প্রযুক্তি (OCR) ব্যবহার সমস্যা—-অধ্যাপক এম এ বার্ণিক Challenges in Using Optical Character Recognition (OCR) for the Bengali Language—-Professor M. A. Barnik জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘এআই বাংলা বিশ্ববিদ্যালয় (AIBU)’ প্রতিষ্ঠার প্রস্তাব* *— অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ! এআই-এর যুগে বাংলাভাষার জন্য নতুন চ্যালেঞ্জ* *—-অধ্যাপক এম এ বার্ণিক মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু! মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা

সংবাদদাতা / ৫৭ বার ভিউ
সময়ঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

আলো | নিজস্ব প্রতিনিধি

ঢাকা: দেশের অন্যতম জাতীয় দৈনিক দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের পক্ষ থেকে পত্রিকাটির সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
দীর্ঘ পথচলায় নানা ঘাত-প্রতিঘাত, প্রতিকূলতা ও বাধা-বিপত্তি অতিক্রম করে দৈনিক নয়া দিগন্ত দেশের গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে নানা প্রতিবন্ধকতা ও চাপের মধ্যেও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনে পত্রিকাটির সাহসী ভূমিকা প্রশংসনীয়।
গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার বিকাশে দৈনিক নয়া দিগন্ত ভবিষ্যতেও আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সুশীল ফোরাম।
পত্রিকাটি আরও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও পাঠকবান্ধব সংবাদমাধ্যম হিসেবে এগিয়ে যাবে এবং সত্য প্রকাশ, নির্ভীক সাংবাদিকতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফোরামের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা
গত শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, বিকেল ৪টায় রাজধানীর মতিঝিলে ১ আর. কে. মিশন রোডে অবস্থিত দৈনিক নয়া দিগন্তের কার্যালয়ে পত্রিকাটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক মো. জাহিদ; সহ-সভপতি জনাব নূরু নবী মানিক,
সাধারণ সম্পাদক, প্রকাশক ও সম্পাদক—দৈনিক আলো ডা. আল হাসান মোবারক; সিনিয়র সহ-সভাপতি এ এস এম  শহিদুল্লাহ এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুর করিম শামীম, মোঃ আবু আক্তার, মোঃ এনায়েত, ইন্জিনিয়ার আব্দুর রহিম, সহ- সংগঠনে অন্যান নেত্রীবৃন্দ।
এ সময় সুশীল ফোরামের নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পত্রিকাটির দীর্ঘ পথচলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ দৈনিক নয়া দিগন্তের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা বক্তব্যে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি বলেন, গণতন্ত্র, স্বাধীন গণমাধ্যম ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। দৈনিক নয়া দিগন্ত তার দীর্ঘ পথচলায় এ ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ, অন্যায়-অনিয়ম তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ সুশীল ফোরামের নেতৃবৃন্দ দৈনিক নয়া দিগন্তের সমৃদ্ধি, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]