শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা The Mecca Defence Pact: India’s Concerns, the Positions of Major Powers, and Bangladesh’s Potential Gains and Losses* *–Professor M. A. Barnik মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের উদ্বেগ, পরাশক্তিদের অবস্থান এবং বাংলাদেশের সম্ভাব্য লাভ-ক্ষতি* *—অধ্যাপক এম এ বার্ণিক* কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি পলের রোগমুক্তিতে এস. আলম ইসরাৎ এর উদ্যোগে দোয়া আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ! Bangladesh: Emerging as a Key Strategic Nexus in the Defence Relations of India, China and the Middle East- Professor M. A. Barnik* বাংলাদেশ : ভারত-চীন-মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে* *–অধ্যাপক এম এ বার্ণিক*

কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে মিরপুর-১২ ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রদান প্রকল্পের শিক্ষা কর্মশালা (Lesson Learnt Workshop)

সংবাদদাতা / ১৮৪ বার ভিউ
সময়ঃ শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বিল্লাল হোসেন বাহার

ঢাকা জেলার অন্তর্গত রাজধানীর পল্লবী থানার ৬নং ওয়ার্ডের ঝিলপাড় বস্তির দক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে দুপুর ১.০০ ঘটিকায় একটি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট ৩৩৮টি পরিবারের ঘর আগুনে পুড়ে তাদের সমস্ত সম্বল হারিয়েছেন। পরবর্তীতে কারিতাস বাংলাদেশ, ঢাকা অঞ্চল গত ০৬ মার্চ ২০২৪ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর অধীনে ৬ নং ওয়ার্ডের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুল প্রাঙ্গণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩৮টি পরিবারকে পরিবার প্রতি নগদ ১০,০০০ টাকা এবং পরবর্তীতে গত ০৯ মার্চ ২০২৪ খ্রি. তারিখে আরোও তিনটি মানবিক সহায়তা প্যাকেজ- স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হিসেবে গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) ২ প্যাকেট, সাবান কেস/বক্স (মাঝারি) ১টি, স্যানিটারি ন্যাপকিন (বেল্ট/১০পিছ) ১টি, টুথব্রাশ (ওরাল-বি/সেনসোডাইন) ৪টি, টুথপেষ্ট (২০০ গ্রাম) ১টি, নেইল কাটার (বড় সাইজ) ১টি, জরুরি শেল্টার এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা হিসেবে ১টি গামছা (ফ্যামিলি সাইজ), ১টি বেড শীট (৭.৫ x ৮.৫ ফিট) (প্রস্থ x দৈর্ঘ্য), ১টি মশারী (কিং সাইজ), ১টি ফ্লোর ম্যাট/মেঝের মাদুর (৫ x ৭ ফিট) (প্রস্থ x দৈর্ঘ্য) এবং জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা হিসেবে ১টি চার্জার লাইট বিতরণ করা হয়েছে। দাতাসংস্থা স্টার্ট নেটওয়ার্ক এর অর্থায়নে “মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের” অধীনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
অদ্য ০৮-০৪-২০২৪ খ্রি: তারিখে কারিতাস ঢাকা অঞ্চল কর্তৃক “মিরপুর ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্প” এর শিক্ষা কর্মশালা (Lesson Learnt Workshop) বাংলাদেশ ট্রেনিং এন্ড রিসার্চ ফাউন্ডেশন (বিটিআরএফ), মিরপুর-১১, ঢাকা এ আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ওয়ার্ড কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সভাপতিত্ব করেছেন মি. সেবাষ্টিয়ান রোজারিও, নির্বাহী পরিচালক, কারিতাস বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চল এর আঞ্চলিক পরিচালক মি. সৌরভ রোজারিও, মি. আলেকজান্ডার ত্রিপুরা, হেড অব ডিএম, কারিতাস বাংলাদেশ, কারিতাস কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও কারিতাস ঢাকা অঞ্চলের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা (যেমন-BRAC, DSK, World Vision, CUP, IRB, CRS, ইত্যাদি) এর প্রতিনিধি, পল্লবী থানা প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, ঝিলপার বস্তির ক্ষতিগ্রস্ত উপকারভোগী এবং স্থানীয় নেতৃবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]