মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম
In Reverence and Remembrance ‘Abdul Hye—Professor M A Barnik সুপ্রিয় আবদুল হাইকে হারালাম—অধ্যাপক এম এ বার্ণিক নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের বিজয়ে সুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্টেক হোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত Without Classrooms, Education Remains Incomplete* *—-Professor M A Barnik শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে দিয়ে প্রকৃত মানুষ তৈরি অসম্ভব* *—–অধ্যাপক এম এ বার্ণিক*

শহীদ বুদ্ধিজীবী দিবসে জি এইচ ড্যাব-এর শ্রদ্ধা নিবেদন

সংবাদদাতা / ১০৪ বার ভিউ
সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.525, 0.73645836);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

নিজস্ব প্রতিবেদকঃ

গ্র্যাজুয়েট হোমিওপ্যাথিক ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জি এইচ ড্যাব)-এর নেতৃবৃন্দ রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে গতকাল রবিবার ২৫ ইং সকাল ৭টা ৩০ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে ডাঃ শাহজালাল আহমেদের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ জোহা, ডাঃ আরিফুর রহমান মোল্লা, ডাঃ আল হাসান মোবারক, ডাঃ কাজী মাহবুব আলম সেলিম, ডাঃ কাসেমুর রহমান, ডাঃ সামস, ডাঃ মাহবুব, ডাঃ এনামুল হক, ডাঃ আবু আক্তার, ডাঃ আবুল হাসনাত মোঃ আমিন, ডাঃ শাহীন, এন্ড্রু মন্ডল, আবু জাফর মৃধা, মোঃ মনিরুল ইসলাম দিপু সহ আরও শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক।
এসময় ডাঃ আরিফুর রহমান মোল্লা বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। তাঁদের আদর্শ ধারণ করেই একটি মানবিক, বৈষম্যহীন ও বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা শপথ করছি—তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে পেশাগত সততা, দেশপ্রেম ও মানবসেবায় নিজেদের সর্বোচ্চ উৎসর্গ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


[prayer_time pt="on" sc="on"]