বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
আলো (অনলাইন নিউজ ঢাকা)
জাতীয় সংসদের ২০২৩-২৪ ইং অর্থবছরের সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাত সহ মোট ৪ অর্থ বছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন।
গত মঙ্গলবার ২৮ মে ২০২৪ ইং জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩৫ তম সভায় এ বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেন।
সভার সভাপতিত্ব করেন মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সভার সদস্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সংসদের বিরোধী দলীয় নেতা জি,এম কাদের এবং জাতীয় সংসদের ‘চিফ হুইপ’ নূর-ই-আলম চৌধুরী ।
এই বৈঠকে জাতীয় সংসদের ২০২৩-২৪ ইং অর্থ বছরে সংশোধিত বাজেট পরিচালন এবং উন্নয়ন খাতে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা। ২০২৪-২৫ইং অর্থ-বছরে পরিচালন এবং উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন ধরা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ ইং অর্থ-বছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৬-২৭ ইং অর্থ-বছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।